শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
জাতীয়

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, অনেক প্রাণহানির আশঙ্কা

সারা দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি বলেন, ‘গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

‘আগামী শনি ও রবিবার (২২ ও ২৩ মার্চ, ২০২৫) পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

‘ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সংবাদে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় আলুচাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলুভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত, সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে।’

সরকারের উদ্দেশে মোস্তফা কামাল পলাশ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলুচাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্হা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখা তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্হা গ্রহণ করা।’

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার