বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’ ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন
advertisement
জাতীয়

সংরক্ষিত আসনে সরাসরি ভোট চান নারী নেত্রীরা

সংরক্ষিত নারী আসন বাড়ানোর পাশি সরাসরি নির্বাচন চেয়েছেন নারী নেত্রীরা। আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমনটাই উঠে এসেছে।

 

বৈঠক শেষে বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী বলেন, আমরা সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০টি করার কথা বলেছি। সাংবাদিক আয়েশা কবীর বলেন, নির্বাচনে নারীদের অধিকার, ভূমিকা ও সুযোগ দিতে হবে। প্রার্থী ও ভোটার হিসেবে শুধু নারীই না পুরুষদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেছি।

তৃণমূল নারী নেত্রী ও কুমিল্লার মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম বলেন, ‘আমরা চাচ্ছি সংসদে সরাসরি নির্বাচন করে যাবো। সংরক্ষিত রাখার দরকারটা কি? সংরক্ষিত যারা হচ্ছে তারা ওই পরিমাণ কাজ পাচ্ছে না। আর উপজেলা ভাইস চেয়ারম্যান যারা আছে তাদের কোনো সাইনিং পাওয়ার নাই। সাইনিং পাওয়ার না দেওয়ায় মানুষের কাছে আমরা জবাব দিতে পারি না। সেই ক্ষেত্রে এই পদ না থাকাই ভালো।’

বৈঠকের পর ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে নারীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। তারা রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখা বাধ্যতামূলক করা, নির্বাচনে ব্যয় কমিয়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা, সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা ১০০ বা ১৫০টি করার প্রস্তাব করেছে।

এই সম্পর্কিত আরো

নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন