মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
এবার দক্ষিণ সুরমায় শিশু ধর্ষণ, যুবক আটক মুগদায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকট ব্যাহত চিকিৎসা সেবা গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
advertisement
জাতীয়

আ.লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কি না : ড. ইউনূস

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। মুহাম্মদ ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে সাক্ষাৎকারটি দেন।

সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেইন। ইংরেজি সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (৬ মার্চ) বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস এ-ও বলেছেন, ‘ভোটে কারা অংশ নিতে পারবে, সেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।’
আ.লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কি না : ড. ইউনূস
চলতি বছর নির্বাচন অনুষ্ঠান নিয়ে নাহিদের ব্যাখ্যা

তিনি আরও বলেন, ‘তারা এটা (ভোট) করতে চায় কি না, সেই সিদ্ধান্ত তাদেরই (আওয়ামী লীগ) নিতে হবে। তাদের সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তা নির্বাচন কমিশন ঠিক করে।’

অন্তর্বতী সরকারের ক্ষমতা গ্রহণের সাত মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়।’

বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এসব জিনিস ঘটুক, তা আমি সমর্থন করছি না। আমি বলছি, আপনাকে বিবেচনা করতে হবে, আমরা একটি আদর্শ দেশ বা একটি আদর্শ শহর নই, যা আমরা হঠাৎ করে তৈরি করেছি। এটা আমাদের দেশের একটি ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বহু বছর ধরে দেশের এই ধারাবাহিকতা চলে আসছে।’

এই সম্পর্কিত আরো

এবার দক্ষিণ সুরমায় শিশু ধর্ষণ, যুবক আটক

মুগদায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকট ব্যাহত চিকিৎসা সেবা

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী