মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০
advertisement
জাতীয়

ভারতীয় মিডিয়ার আচরণ স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা


ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে, তা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।


উপদেষ্টা বলেন, ‘এটি আমি শুরু থেকেই বলে আসছি যে, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ও পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার–প্রচারণা চালাচ্ছে, তা দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়।’


এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশে বলেন, তিনি মনে করেন, দেশের সংবাদমাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার।

এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি অনেক দেশ ঘুরেছি। সব দেশেই অপরাধী আছে, কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত, সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া এবং প্রচলিত আইনে বিচার করা।’

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐকমত্য দরকার।’

প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে, যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।’

বিভিন্ন দেশের সঙ্গে দেশের সম্পর্কের ধরন বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পরস্পরের স্বার্থ রক্ষিত হয়, এমন সম্পর্ক আমরা চাই।’

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০