রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার ৩ দিনের আল্টিমেটাম পেল সিলেট জেলা ও মহানগর যুবদল জামালগঞ্জে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যায় নগরীর ভাতালিয়াস্থ মধুশহীদ এলাকা থেকে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে দেওয়া বক্তব্যে হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তাইফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর বিএনপির সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, আশরাফ উদ্দীন, সোহেল আহমদ এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম লয়লুসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

৩ দিনের আল্টিমেটাম পেল সিলেট জেলা ও মহানগর যুবদল

জামালগঞ্জে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস