শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট-ঢাকা রুটে বাসভাড়া বাড়ল, এসিতে ১০০ ও নন-এসি ৫০ টাকা ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন বিশ্বনাথে আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, আটক পিতা-পুত্র নবীগঞ্জে সন্ত্রাসের অভিযোগে ডাকাতি মামলার আসামি ছমেদ গ্রেপ্তার চুনারুঘাটে সড়ক দুর্ঘটনা- টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম
advertisement
জাতীয়

বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন

একুশে সিলেট ডেস্ক

বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন বাংলাদেশ। বৃহস্পতিবার সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস এসব কথা জানান।

   
তিনি বলেন, ‘কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ-পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। তাই তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের নয়।’

চারু চন্দ্র দাস বলেন, ‘গত ৩রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত।’


এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, তার (আইনজীবী) মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে।’

উল্লেখ্য, এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট-ঢাকা রুটে বাসভাড়া বাড়ল, এসিতে ১০০ ও নন-এসি ৫০ টাকা

ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

বিশ্বনাথে আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, আটক পিতা-পুত্র

নবীগঞ্জে সন্ত্রাসের অভিযোগে ডাকাতি মামলার আসামি ছমেদ গ্রেপ্তার

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনা- টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম