বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ববিরোধের জেরে নবীগঞ্জে হামলা, ওসমানীতে ৫ জন সিলেট মহানগর বিএনপির ৩ উপদেষ্টার পদ স্থগিত সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ফার্মেসিকে জরিমানা নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’ ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস
advertisement
জাতীয়

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা-জরিমানা

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় দু’টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত গাড়িতে ছিলেন।


বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি সার্কিট হাউস রোডের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ অভিযোগে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিলো, একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিলো।

এই সম্পর্কিত আরো

পূর্ববিরোধের জেরে নবীগঞ্জে হামলা, ওসমানীতে ৫ জন

সিলেট মহানগর বিএনপির ৩ উপদেষ্টার পদ স্থগিত

সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ফার্মেসিকে জরিমানা

নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

গাড়ি কেনাবেচার নিয়মিত আয়োজন, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস