শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
advertisement
জাতীয়

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের নিয়মিত যোগাযোগ চলছে। এ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রও আদান-প্রদান হয়েছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল। বাংলাদেশ ইতোমধ্যে সেই তথ্য সরবরাহ করেছে এবং পুরো প্রক্রিয়া এগিয়ে চলছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার আশা করছে খুব শিগগিরই অভিযুক্ত বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশটি তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী