শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু কুলাউড়ায় প্রায় ৪ কোটি টাকার সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন জ্বালানি সংকটে ধান মাড়াই ব্যাহত, হাকালুকি হাওরে কৃষকের দুশ্চিন্তা আধুনিক দিরাই গড়ার অঙ্গীকার রিপনের, গণমাধ্যমের সাথে মতবিনিময় গোলাপগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালকরা জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন জৈন্তাপুরে পুলিশের পৃথক চার অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত একাধিক
advertisement
আইন-আদালত

ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

এক যুগেরও বেশি সময় আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ও ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মো. রেজাউর করিম এ সাজা ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি, সাঈদ ব্যাপারী ওরফে আবু সাঈদ।  

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুল, প্যাদা মাসুম, আবুল কালাম ও ফয়সাল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রফিকুল ইসলাম।

ডা. নিতাই ছিলেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা। ২০১২ সালের ২৩ অগাস্ট রাতে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন তিনি।

হত্যাকাণ্ডের রাতে দোতলা ওই বাড়িতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সদস্য ডা. নিতাইয়ের সঙ্গে ছিলেন কেবল তার বৃদ্ধা মা। আর স্ত্রী লাকী চৌধুরী ছিলেন চট্টগ্রামে। হত্যাকাণ্ডের পরদিন নিতাইয়ের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু

কুলাউড়ায় প্রায় ৪ কোটি টাকার সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন

জ্বালানি সংকটে ধান মাড়াই ব্যাহত, হাকালুকি হাওরে কৃষকের দুশ্চিন্তা

আধুনিক দিরাই গড়ার অঙ্গীকার রিপনের, গণমাধ্যমের সাথে মতবিনিময়

গোলাপগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালকরা

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু

কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

জৈন্তাপুরে পুলিশের পৃথক চার অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত একাধিক