সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মার্কিন দূতের

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দূত জালমে খলিলজাদ। তার মতে, আসিম মুনিরকে বিশ্বাস করা যায় না। 

গত ১৮ জুন ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান নন, প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠকে অংশ নিলেন।

এরপরই সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এসব কথা বলেন খলিলজাদ।

পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ডাবল গেম’ খেলেছে বিষয়টি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন খলিলজাদ। সাবেক এ মার্কিন দূত বলেন, পাকিস্তানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা নিয়েছে, আবার একই সঙ্গে মার্কিন হত্যাকারীদের আশ্রয়ও দিয়েছে। 

পোস্টে খলিলজাদ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করেই জানেন- পাকিস্তানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ‘ডাবল গেম’ খেলেছে। আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিত থাকার সময় পাকিস্তান আমাদের কাছে সহায়তা নিয়েছে। একই সঙ্গে আমাদের সেনাদের হত্যাকারীদের মদদ দিয়েছে। 

একইভাবে নাইন ইভেলেনের পর ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী দুজনকেই সহায়তা করেছে- আমাদেরও আবার আল-কায়েদার সন্ত্রাসীদেরও।

খলিলজাদ প্রশ্ন তুলেছেন, আমরা কোথায় বিন লাদেনকে খুঁজে পেলাম? পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটির একেবারে নাকের ডগায়। কিন্তু পাকিস্তান এখনও ডা. আফ্রিদিকে আটক করে রেখেছে- যিনি বিন লাদেনকে হত্যায় সহযোগিতা করেছিলেন।

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হলো এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানে হামলা শুরু করেছে এবং জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরাইলের হামলায় ইরানে ইতোমধ্যেই ৬০০ জনের বেশি নিহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা প্রায় ১০০।

আসিম মুনীরের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে লাঞ্চের পর ট্রাম্প বলেন, ‘পাকিস্তানিরা ইরানকে খুব ভালো জানে। সম্ভবত অন্যদের চেয়ে ভালো—যদিও (বর্তমান পরিস্থিতিতে) তারা খুশি নয়’। 

ট্রাম্প আরও বলেন, গত মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি এড়াতে আসিম মুনীর যে ভূমিকা রেখেছেন, তার জন্য ধন্যবাদ।

এ সময় ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘এই মানুষটিকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ তিনি যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন। একইসঙ্গে (ভারতের) প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ দিতে চাই—যিনি কিছুদিন আগে হোয়াইট হাউজে এসেছিলেন’।

এএনআই

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক