সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
আন্তর্জাতিক

তেহরানের বিক্ষোভে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও দেখা গেছে

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার নজিরবিহীন গণবিক্ষোভ দেখা গেছে।

আল জাজিরা জানিয়েছে, এসব বিক্ষোভে দেশজুড়ে লাখো সাধারণ মানুষ রাস্তায় নেমে নিজেদের ক্ষোভ ও সংহতি প্রকাশ করছেন। চলমান উত্তেজনার মধ্যেও এই বিশাল জনসমাবেশ ইসরায়েলবিরোধী মনোভাবের প্রকাশ হিসেবে ধরা পড়েছে।

দৃপ্ত ও আবেগঘন মুহূর্ত দেখা গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের শুক্রবারের নামাজে। সাধারণ মানুষ ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা হাতে স্লোগান দিয়েছেন। অনেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও সঙ্গে এনেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনেক মানুষ শহর ছেড়ে অন্যত্র চলে গেলেও রাজধানীতে এখনো বিপুল জনসমাগম দেখা যাচ্ছে। শুধু তেহরান নয়, ইরানের শিরাজ, তাবরিজ, ইশফাহানসহ ছোট শহরগুলোতেও একই রকম বিক্ষোভ চলছে।

এদিকে শুক্রবারের নামাজ ও বিক্ষোভে ইরানের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাকে অংশ নিতে দেখা গেছে। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই, আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি, কয়েকজন মন্ত্রী এবং উপ-স্পিকার এই মার্চে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইরানের জামারান নিউজ।

এই বিক্ষোভে জনতার প্রতিক্রিয়া শুধু ইসরায়েলের প্রতি নয়, বরং ইরানের সামরিক প্রতিক্রিয়ার পক্ষে স্পষ্ট সমর্থনও উঠে এসেছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক