সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরাইলের দুর্বলতার নিদর্শন: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে, যা ‘তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন’। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যেভাবে মার্কিন বন্ধুরা এসে জড়িয়ে পড়ছে ও নানা বক্তব্য দিচ্ছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে জায়নিস্ট শাসনব্যবস্থা এখন কতটা দুর্বল ও অক্ষম।

এর আগে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতাকে ‘শেষ করে দেওয়াই লক্ষ্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ যুদ্ধে খামেনিকে সরানো আমাদের অন্যতম লক্ষ্য।

এর প্রতিক্রিয়ায় খামেনি তার দেশবাসীকে উদ্দেশ করে বলেন, আমি আমাদের প্রিয় জনগণকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন, তবে তারা পিছু হটবে না। আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে এখন পর্যন্ত অটল থেকেছেন, সেভাবেই সামনে এগিয়ে যান।

খামেনির এ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পারস্পরিক বিমান হামলায় দুই দেশেই নিহতের সংখ্যা বাড়ছে। তেহরান ও অন্যান্য শহরে ইসরাইলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ওই পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন, সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে।

পেজেশকিয়ান আরও লেখেন, একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারব।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক