সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
আন্তর্জাতিক

ইরানে ইসরাইলের হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন, তিনি ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলা দেখে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। একইসঙ্গে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ উত্তেজনার মধ্যে ‘আগুনে ঘি ঢালার’ অভিযোগ এনেছেন। খবর এএফপির। 

গত সপ্তাহে ইসরাইল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে এ হামলা করা হয়। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

এ হঠাৎ উত্তেজনা গোটা অঞ্চলে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, ইসরাইলের হামলার কারণে চলমান পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বিস্ময়কর সতর্কবার্তা দিয়েছেন, সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে!

চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছে, এ ধরনের উসকানিমূলক বার্তা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

চীন বরাবরই ইরান ও মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলে এসেছে।

যুক্তরাষ্ট্রের ভূমিকায় অসন্তোষ ক্রমেই বাড়ছে, বিশেষ করে ইসরাইলকে সরাসরি সমর্থন করার কারণে।

বিশ্লেষকদের মতে, এই সংকট যদি দ্রুত সমাধান না হয়, তবে এটি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের পথ খুলে দিতে পারে, যার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়বে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক