সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
আন্তর্জাতিক

রেডিও তেহরানের প্রতিবেদন

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরাইল?

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কায় ইসরাইল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ। ইরানের রেডিও তেহরান এই খবর দিয়েছে। 

তিনি এক নিবন্ধে লিখেছেন- যুদ্ধ চলছে, কিন্তু ইসরাইলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। এমনটি হলে তা ইসরাইলের জন্য বড় বিপদ ডেকে আনবে।

স্ট্রানোভিচ আরও বলেন, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরাইলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে।

দখলদার ইসরাইলের জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন, ইসরাইলের এটা বুঝতে হবে যে, ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে।

তিনি বলেন, এই পরিস্থিতিতেও ইসরাইলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছেন না, তারা বিভ্রান্তিতে রয়েছে। 

গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।  জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। 

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।

তথ্যসূত্র: পার্স টুডে

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক