সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
আন্তর্জাতিক

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানাল ওআইসি

ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। মঙ্গলবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম আইআরএনএ। 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওআইসি ইসরাইলের শাসকগোষ্ঠীকে 'জায়নবাদি' বলে অভিহিত করে এবং ইরান ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানায়। পাশাপাশি, বিবৃতিতে ইসরাইলকে আন্তর্জাতিক জবাবদিহিতার আওতায় আনা এবং ইরানের জনগণ ও সরকারের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

বিবৃতির একটি কপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দিয়েছে ওআইসির পর্যবেক্ষক কার্যালয়। এটি জাতিসংঘের আনুষ্ঠানিক নথি হিসেবে প্রকাশিত হবে।

ওআইসির সদস্য দেশগুলো ইরান জাতি ও দেশটির সরকারের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশের ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের নিজ ভূখণ্ডে বর্বর হামলা চালিয়েছে ইসরাইল এসব হামলায় দেশটির নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। পাশাপাশি, জেনেবুঝে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য নির্মিত পরমাণু অবকাঠামোর ওপরও হামলা চালিয়েছে ইসরাইল। 

ইসরাইলের এসব পদক্ষেপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো।

বিবৃতি মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরাইল স্পষ্ট করেছে, আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে তারা পুরোপুরি উপেক্ষা করছে। এতে জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইনের মূলনীতি ও মানবাধিকারের লঙ্ঘন হয়েছে।  

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।  জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। 

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক