সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
আন্তর্জাতিক

রিল বানাতে গিয়ে যমুনায় তলিয়ে গেল ৬ কিশোরী

উত্তর ভারতের তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ কিশোরীর। মঙ্গলবার দুপুরে আগ্রার সিকান্দ্রা থানা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর ধারে খেলতে খেলতে মোবাইলে ভিডিও রেকর্ড করছিল মেয়েরা। এরপর ধীরে ধীরে পানিতে নামলে হঠাৎ স্রোতের টানে তলিয়ে যায় তারা।

আজ বুধবার ভারতীয় এনডিটিভি জানিয়েছে, প্রথমে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার সময় তারাও মারা যায়। নিহত ছয়জনই একটি বর্ধিত পরিবারের সদস্য এবং একই গ্রামে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা কাছের এক ক্ষেতে কাজ করে নদীর ধারে আসে এবং অতিরিক্ত গরম থেকে বাঁচতে পানিতে নামে।

কিশোরীদের এক আত্মীয় বলেছেন, ‘নদীর ধারে আমাদের খামার আছে। গরমে একটু জলে নামতেই গিয়েছিল। ভাবতেও পারিনি এমন ভয়ংকর কিছু ঘটে যাবে।’

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। শোকার্ত পরিবার ও গ্রামবাসী হাসপাতাল ও ময়নাতদন্ত কেন্দ্রে জড়ো হন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তে পাঠান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি