মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
আন্তর্জাতিক

ফ্রান্সে সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৫ শতাধিক

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপন করতে গিয়ে ফ্রান্সে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, উদযাপন ঘিরে সহিংসতায় অন্তত ২ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়া ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে শুধু প্যারিসেই গ্রেফতার ৪৯১ জন।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, উদযাপন ঘিরে সহিংসতায় ২ জন নিহত ও ১৯২ জন আহত। ২০০-র বেশি যানবাহনে আগুন দেওয়া হয় এবং আরও শতাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব আগুন নেভাতে গিয়ে ২২ জন নিরাপত্তাকর্মী ও ৭ জন দমকল কর্মী আহত হন।

এর আগে, পিএসজি শনিবার রাতে ইতালির ইন্টার মিলানকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করে। এই জয়ের উদযাপন ঘিরে রাজধানী প্যারিসসহ গোটা প্যারিসেই আনন্দ-বন্যা বইতে থাকে। 

তবে রাত গড়াতেই চ্যাম্পস এলিসে-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যায়।

চ্যাম্পস এলিসে-তে হাজার হাজার সমর্থক জড়ো হন। কিছু অংশ বাসস্টপ ভাঙচুর, পাথর নিক্ষেপ, এবং পুলিশের দিকে জ্বলন্ত বস্তু ছুঁড়ে মারে সমর্থকরা। এ সময় দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বলছে, তারা পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে এবং আরও সহিংসতা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে।

এ ঘটনা আবারও বড় ক্রীড়া ইভেন্টের পর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং জন নিয়ন্ত্রণে পুলিশের কঠোরতা ও প্রস্তুতির প্রশ্ন তুলে ধরেছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি