মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
আন্তর্জাতিক

গাজার খাবারের গুদামে ক্ষুধার্ত মানুষের 'হামলা’

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি খাদ্য সরবারহের গুদামে হামলার ঘটনা ঘটেছে।জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে,একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে গুদামে হামলা চালায়, এতে এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের আহত হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লোকজন দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে জোর করে ঢুকে পড়ে আটা ও খাবারের কার্টন নিয়ে যায়, এ সময় গুলির শব্দও শোনা যায়।

গুলি কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি বিবৃতিতে আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা জানায়, প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ দেয়া ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে।

গত সপ্তাহে এই অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আটা ও খাবার বোঝাই ১২১টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে।

ডব্লিউএফপি আরও জানায়, ‘গাজায় এখনই খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন। একমাত্র এভাবেই মানুষকে আশ্বস্ত করা যাবে যে তারা না খেয়ে মরবে না।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র স্থাপন করেছে।

তাদের লক্ষ্য এই খাদ্য সহায়তা যেন হামাসের হাতে না পৌঁছায়। তবে সশস্ত্র গোষ্ঠী হামাস শুরু থেকেই বলে আসছে তারা ত্রাণ চুরি করছে না। জিএইচএফ যে পন্থায় কাজ করছে তা জাতিসংঘের বিধান অনুযায়ী অনৈতিক।

জাতিসংঘ বলেছে, মঙ্গলবার রাফাহ শহরে জিএইচএফ এর একটি বিতরণ কেন্দ্র চালু হওয়ার একদিন পরেই মানুষ জোর করে ঢুকে পড়লে ৪৭ জন আহত হন।

অসহায় মানুষদের জাতিসংঘের সাহায্যবাহী ট্রাক থেকে মালামাল লুট করতেও দেখা যায়।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি