মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
আন্তর্জাতিক

রাজকীয় মর্যাদা ত্যাগ স্বামীর জন্য, গোপনে সন্তানের জন্ম দিলেন জাপানের সাবেক রাজকুমারী

রাজকীয় জীবন ত্যাগ করে ‘সাধারণ’ প্রেমিককে বিয়ে করার পর ২০২১ সালে আমেরিকার নিউ ইয়র্কে সংসার পাতেন জাপানের সাবেক রাজকুমারী মাকো কোমুরো ও তার স্বামী কেই কোমুরো। গোপনে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন মাকো। ২২ মে জাপানের একটি জনপ্রিয় ম্যাগাজিন জোসেই সেভেনের  প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।


মার্চ মাসে উইকলি শিনচো এবং ডেইলি শিনচোর মতো বেশ কয়েকটি জাপানি ওয়েবসাইট রিপোর্ট করেছিল যে ৩৩ বছর বয়সী মাকোকে নিউ ইয়র্কে কেনাকাটা করার সময় ঢিলেঢালা পোশাক পরে থাকতে দেখা গেছে। 

নিউজ পোস্ট সেভেন পরে রিপোর্ট করে যে এই দম্পতিকে স্ট্রলার ঠেলে নিয়ে যেতে দেখা গেছে, যা জাপানি রাজপরিবারে নবজাতকের জন্মের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। এই শিশুটি রাজা আকিহিতো এবং রানী মিচিকোর প্রথম প্রপৌত্র। তবে জাপানের ইম্পেরিয়াল হাউস থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

মাকো কোমুরো (যিনি আগে আকিশিনোর রাজকুমারী মাকো নামে পরিচিত ছিলেন) টোকিয়োর আন্তর্জাতিক খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কেই কোমুরোর সঙ্গে আলাপ এবং বহু বছর প্রেমের পর বিয়ে করেন। জাপানের আইন অনুসারে, রাজপরিবারের কোনও নারী যদি রাজপরিবারের বাইরের কাউকে বিয়ে করেন, তবে তাকে রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়। তবে এই নিয়ম পুরুষ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যা নিয়ে দেশে বহু বছর ধরে বিতর্ক চলছে। রাজপরিবার ছাড়ার সময়, সরকারিভাবে বরাদ্দ এক মিলিয়ন ডলারের ‘বিদায়ী ভাতা’ গ্রহণ করতেও রাজি হননি মাকো। ২০২১ সালে তাদের ছিমছামভাবে বিয়ে হয়। নিউ ইয়র্কে কেই একজন আইনজীবী হিসেবে কর্মরত।জাপানে রাজকীয় দায়িত্ব পালন না করেও, মাকোর জীবন আন্তর্জাতিকভাবে আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে  যখন তাদের কোলে এসেছে একটি ছোট্ট শিশু।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি