মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
আন্তর্জাতিক

আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত বলেছেন, ইসলামাবাদ কখনোই দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না।

তিনি শুক্রবার সৌদি আরবে ইহুদিবাদী ইসরাইলি সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

তিনি এ সময় আরও বলেন, ‘ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনোই ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না’। 

একই সঙ্গে, পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না বলেও উল্লেখ করেন রাজা হায়াত। 

পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেন, আর আমরা জানি যে, ইসরাইলি সরকার কিছু দেশের সঙ্গে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেস্টা প্রতিহত করবে।

এদিকে গ্রেফতার আতঙ্কে ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

অধিকৃত অঞ্চল থেকে প্রকাশিত ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ শুক্রবার রাতে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিলের ব্যাখ্যা দিয়ে লিখেছে, ভ্যাটিকানে নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার সম্ভাব্য বাস্তবায়নের উদ্বেগের কারণে তিনি সফর বাতিল করেছেন। 

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এদিকে কাউন্সিল অব ইউরোপের সভাপতি আন্তোনিও কস্তা গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করে বলেছেন, গাজা উপত্যকা সম্পর্কিত আন্তর্জাতিক আইন পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। 

কস্তারের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন শনিবার জারি করা এক যৌথ বিবৃতিতে সাতটি ইউরোপীয় দেশের নেতারা জোর দিয়ে বলেছেন, তারা গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মুখে চুপ থাকবেন না। তারা ইসরাইল কর্তৃক উপত্যকার অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি