সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ের প্রিন্স সিলেট মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর গ্রামের সন্তান তাহসিন মেহেদী প্রিন্সকে সিলেট মহানগর জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান দেওয়া হয়েছে। 

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রিন্স ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে সিলেটের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মির্জা মোহাম্মদ স্মার্টকে সভাপতি, এমদাদুল হক স্বপনকে সিনিয়র সহসভাপতি, দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক, তাহসিন মেহেদী প্রিন্সকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। 

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তাহসিন মেহেদী প্রিন্সের রাজনৈতিক পথচলার শুরু ছাত্রদলের মাধ্যমে। ২০১৮ সালে ঘোষিত সিলেট মহানগর ছাত্রদলের কমিটিতেও তিনি যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তিনি বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম সক্রিয় ভূমিকা পালন করেন। 

দিরাইয়ের করিমপুর গ্রামের সন্তান হিসেবে সিলেট মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে প্রিন্সের অন্তর্ভুক্তির খবরটি স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবার যুবদলের মহানগর কমিটিতে দায়িত্ব পাওয়াকে তার রাজনৈতিক পথচলায় নতুন দায়িত্ব হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্র ঘোষিত পাঁচ সদস্যের এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা থাকায় নতুন কমিটির পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিয়েও দলের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

এই সম্পর্কিত আরো