বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশকে ‘সাপ’ বলে কটূক্তি বিজেপি এমপির

বাংলাদেশকে ‘সাপ’ আখ্যা দিয়ে কটূক্তি করেছেন ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা আসনের বিজেপি এমপি নিশিকান্ত দুবে। একই সঙ্গে তিনি বাংলাদেশে গঙ্গার পানি সরবরাহ বন্ধের দাবি তুলেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের বক্তব্যে তিনি ভারত-বাংলাদেশের ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি বাতিলের আহ্বান জানান।


নিশিকান্ত দুবে বলেন, “গঙ্গার পানি নিয়ে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার যে চুক্তি করেছিল, তা ছিল ভারতের জন্য বড় ভুল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব? এখন তাদের চূর্ণবিচূর্ণ করার সময় এসেছে।”

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সন্ত্রাসবাদে সমর্থন দিয়ে যাচ্ছে এবং যতদিন না বাংলাদেশ এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করবে, ততদিন তাদের পানি সরবরাহ বন্ধ রাখতে হবে।

এসময় বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের পূর্বেকার মন্তব্যের প্রসঙ্গ টেনে নিশিকান্ত বলেন, “নিতিশ কুমারও বলেছিলেন বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি ইস্যুতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান হুমকি দিয়েছে, ভারত যদি সিন্ধুর পানির প্রবাহে বাধা দেয়, তবে তা যুদ্ধ ঘোষণার সমান হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার