মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজাগঞ্জ ইউনিয়ন জাসাসের সভাপতি মাসুদ মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সইফ উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক কয়ছর আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার মেম্বার, জেলা যুবদলের সাবেক সহসাহিত্যবিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা জাসাসের সভাপতি ও জেলা জাসাসের কুটির শিল্পবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও জেলা জাসাসের সহসাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক করিম উল্লাহ এবং দিঘীরপাড় ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল।

অনুষ্ঠানের শুরুতে রাজাগঞ্জ ইউনিয়ন জাসাসের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তারা রাজাগঞ্জ ইউনিয়নে জাসাসের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা