বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে নিখোঁজের পর উদ্ধার তরুণী তুলি, পরিবারের জিম্মায় হস্তান্তর জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার আলমগীরকে নির্দোষ দাবি, সুষ্ঠু তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক্সেভেটর ও হুইল লোডার জব্দ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল বদলি, নতুন দায়িত্বে ছবেদ বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী এবার গোলাপগঞ্জ মডেল থানার ওসি খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যে উচ্ছ্বসিত এমপি এমরান আহমদ ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা
advertisement
আন্তর্জাতিক

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়েজামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।

উত্তর প্রদেশের মীরাটের ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম। তাঁর বিয়ে ঠিক হয়েছিল শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে।

গত ৩১ মার্চ বিয়ের দিন ঠিক ছিল। সবই ঠিকমতো এগোচ্ছিল, কিন্তু অঘটন ঘটল যখন কাজি বিয়ের অনুষ্ঠানে কনের নাম বললেন।

বিয়ে পড়ানোর সময় কনের নাম তাহিরা বলে উল্লেখ করেন কাজি। কিন্তু আজিম তো জানতেন কনের নাম মানতাশা। তখন ওই সময় কিছু বলার সুযোগ পাননি। পরে বিয়ে পড়ানো শেষে কনের ঘোমটা তুলতেই আজিম দেখতে পান, মানতাশার সঙ্গে নয়, তাঁর বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা তাহিরার সঙ্গে।

এ বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। আজিম এই প্রতারণার প্রতিবাদ করলে তাঁর ভাই ও ভাবি তাঁকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

পুলিশের কাছে অভিযোগে আজিম আরও বলেন, এ বিয়ের সময় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল।

তবে পরে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মীমাংসা হয়েছে। আজিম তাঁর অভিযোগ তুলে নিয়েছেন। তিনি এখন আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না।

এই সম্পর্কিত আরো

সিলেটে নিখোঁজের পর উদ্ধার তরুণী তুলি, পরিবারের জিম্মায় হস্তান্তর

জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার আলমগীরকে নির্দোষ দাবি, সুষ্ঠু তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক্সেভেটর ও হুইল লোডার জব্দ

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল বদলি, নতুন দায়িত্বে ছবেদ

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী এবার গোলাপগঞ্জ মডেল থানার ওসি

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যে উচ্ছ্বসিত এমপি এমরান আহমদ

ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল

কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা