শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

৭ অক্টোবরে ইসরায়েলি সেনাপ্রধানের পদক্ষেপের তথ্য প্রকাশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানো হয়।

এ হামলায় ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয় ইসরায়েল। এজন্য ব্যর্থতার দায় স্বীকারও করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান। এবার এ দিন হামলার পর কী কী পদক্ষেপ নিয়েছিলেন তার বিস্তারিত সূচি করার প্রকাশ করেছে আইডিএফ।

মঙ্গলবার (০৮ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো সাবেক আইডিএফ প্রধান হেরজি হালেভির ৭ অক্টোবরের সময়সূচি প্রকাশ করেছে। এই দিন হামাসের আকস্মিক হামলার পর, হালেভি কীভাবে সময় কাটিয়েছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল।

এই তথ্য প্রকাশ করা হয় ‘হাৎসলাখা– ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব অ্যা ফেয়ার সোসাইটি’ নামক এক বেসরকারি সংস্থার তথ্য অধিকার আইনে দায়ের করা আবেদন অনুসারে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আবেদনটি করা হলেও, আইডিএফ দীর্ঘ এক বছর ধরে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। শেষমেশ আদালতের চূড়ান্ত সময়সীমার ঠিক আগে, ২০২৩ সালের শেষ তিন মাসের সময়সূচি আংশিকভাবে প্রকাশ করে আইডিএফ।

তবে প্রকাশিত সময়সূচিতে সাংবাদিকদের সঙ্গে কোনো বৈঠকের উল্লেখ নেই, যদিও আবেদনকারীরা তা স্পষ্টভাবে চেয়েছিলেন।

আইডিএফ দাবি করেছে, হামাসের আকস্মিক হামলার ফলে প্রথম ধাক্কায় অনেক কিছুই নথিভুক্ত করা হয়নি। প্রকাশিত তথ্য অনুযায়ী, হালেভির প্রথম বৈঠক ছিল সকাল ৭টায়, যা হামলার মাত্র অর্ধ ঘণ্টা পর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সাক্ষাৎ হয় সকাল ৯টা ৪৫ মিনিটে।

তবে এও জানা গেছে, অক্টোবর ৫ তারিখে সন্ধ্যায়, অর্থাৎ যুদ্ধ শুরুর মাত্র ৩৬ ঘণ্টা আগে, হালেভি একটি সুরক্ষা ব্রিফিং করেছিলেন যেখানে আইডিএফ-এর যুদ্ধ প্রস্তুতি আলোচনা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা ইসরায়েলের ইতিহাসে প্রথম, যেখানে কোনো চিফ অব স্টাফের ব্যক্তিগত কার্যতালিকা তথ্য অধিকার আইনে প্রকাশ করা হলো।

আইডিএফ জানিয়েছে, নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ ও জটিল বাস্তবতায় সময় লাগছিল সঠিকভাবে তথ্য যাচাই ও নিরাপত্তা মূল্যায়নের জন্য। তাই সংশ্লিষ্ট পেশাদার সংস্থার মতামত নিয়েই জবাব তৈরি করতে সময় লেগেছে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার