শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


রোববার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে, ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংঘর্ষটি ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে। এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জাতির অবিচল সমর্থন অব্যাহত থাকবে। যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে’।

এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, রোববার ভোরে হুদায়দা প্রদেশের কামারান দ্বীপে মার্কিন বাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে।


ঈদুল ফিতরের সমাবেশে হামলার অভিযোগ
আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, একটি গোপন নৌ-অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে।

তবে একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, ট্রাম্প যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটি ছিল ঈদুল ফিতরের এক সাধারণ জনসমাবেশ। যেটি হুদায়দা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এতে কোনো সামরিক বাহিনীর সংযোগ ছিল না।

সূত্রটি আরও বলেছে, ‘এটি একটি মার্কিন অপরাধ। এই হামলায় ডজনখানেক মানুষ হতাহত হয়েছে। এটি প্রমাণ করে যে, ইয়েমেনে আমেরিকার আগ্রাসন ব্যর্থ ও পরাজয়ের মুখে পড়েছে। তবে গাজায় আমেরিকা-ইসরাইল গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে’। সূত্র: ইরনা

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার