শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ বুধবার দুতাবাসের প্রধান এস এম গোলাম সরওয়ারের সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- চার্জ ডি'অ্যাফেয়ার্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে  চার্জ ডি'অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।

পর্তুগালের যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপি স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা,অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা বলেন, স্বাধীনতা দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় বক্তারা বাংলাদেশিদের জীবনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করে দূতাবাসের পক্ষ থেকে যেখানে ৮টি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। ফুটবল খেলায় পর্তুগাল বাংলা প্রেস ক্লাব রানার্সআপ অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী ইফতারের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান শেষ হয়।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার