বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
advertisement
আন্তর্জাতিক

লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি-অধ্যুষিত লেকাম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নুরহায়াতি পামুংকাস (৪৩) শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার রাতে লিভারপুল হাসপাতালে তিনি মারা যান। একই দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি মাহবুবুল হক (৬৪) এখনও সিডনির সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুর ১টার কিছু আগে লেকাম্বার দ্য বুলেভার্ড সড়কের একটি নির্ধারিত পথচারী পারাপারস্থলে সাদা রঙের একটি টয়োটা টারাগো গাড়ি দুই পথচারীকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা আরও দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নুরহায়াতি পামুংকাস ও মাহবুবুল হক গুরুতর আহত হন।

ঘটনার পর এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা নুরহায়াতিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় লিভারপুল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে কৃত্রিম কোমায় রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

একই দুর্ঘটনায় গুরুতর আহত মাহবুবুল হককে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর নুরহায়াতি অচেতন অবস্থায় সড়কে পড়ে ছিলেন। তাঁর নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। স্থানীয় লোকজন দ্রুত জরুরি সেবায় ফোন করলে অল্প সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্স, পুলিশ ও অন্যান্য জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এনএসডব্লিউ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন ৮২ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চালকের শারীরিক অবস্থা, গাড়ির প্রযুক্তিগত সক্ষমতা, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার পর ক্যাম্পসি পুলিশ এরিয়া কমান্ড ঘটনাস্থলকে অপরাধস্থল ঘোষণা করে এবং ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিট পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। নুরহায়াতির মৃত্যুর পর তদন্তের অংশ হিসেবে বিষয়টি করোনারের কাছেও পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশু তাদের মাকে হারিয়েছে। অন্যদিকে বাংলাদেশি মাহবুবুল হক এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হৃদয়বিদারক এ ঘটনায় সিডনির বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বৃহত্তর বহুসাংস্কৃতিক সমাজেও শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো

টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার

শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার

জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড