সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের
advertisement
আন্তর্জাতিক

আর্তনাদের শহরে পরিণত হয়েছে লেবানন-গাজা

গত ২৪ ঘণ্টায় দুই স্বাস্থ্যকর্মীসহ লেবাননে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। হ্যারেত সাইদা ও আল-সাকসাকিয়্যাহ গ্রামে জানাজা ও দাফনের সময় শত শত মানুষকে বিলাপ করতে দেখা যায়। অনেক নারী তাদের নিহত স্বজনদের ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন।

দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স-প্রধান আলি সাফিউদ্দিন বলেন, ‘প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন আমরা হুমকির মধ্যে আছি। আমরা প্রতিনিয়ত ভাবি—বেঁচে থাকব, নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা যেন আগেই জীবন ছেড়ে দিয়েছি। এত মানুষ হারিয়েছি, যে মনে হয় আমরাও আর বেঁচে নেই।’

এদিকে গাজা উপত্যকার আল-শাতি শরণার্থী শিবিরসহ বিভিন্ন আবাসিক এলাকায় ইসরাইলি হামলায় আরো বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানেও ধ্বংসস্তূপের সামনে বসে স্বজনদের প্রিয়জনদের জন্য শোক প্রকাশ করতে দেখা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে দেশটিতে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৪৬ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে গাজায় নিহতের মোট সংখ্যা ৭২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান এই প্রাণহানির ঘটনায় শোকাতুর পরিবারগুলো বিশ্ববিবেকের কাছে বিচারের দাবি জানিয়েছে।

চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১২ লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলার মাত্রা কমার বদলে আরো বেড়েছে।

সূত্র: আলজাজিরা

▐ এই সম্পর্কিত আরো

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার

জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা

জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী

অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের