বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
বিনোদন

যে কারণে ভাইরাল রাকিব-জিসানের ‘পার্টি অফিস’

সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ঝড় তুলেছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট-এর ভিডিও কনটেন্ট ‘পার্টি অফিস’। যার নেই কোনো গতি, তার অবলম্বন রাজনীতি – মূলত এই বক্তব্য ফানিভাবে উপস্থাপনের জন্য ভিডিওটি ব্যাপকভাবে পছন্দ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। 

ফানি এই ভিডিওটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক একটি কনটেন্ট। সাম্প্রতিক সময় রাজনীতির মাঠে দেখা যাচ্ছে একের পর এক নতুন রাজনৈতিক দলের আগমন।

জনসমর্থন অর্জন নয়, ক্ষমতার আশেপাশে যাওয়া এসব দলের মূল লক্ষ্য। নেতারা নেতাগিরি করেন স্বার্থ হাসিলের জন্য। চেষ্টা চলে চটক দিয়ে লোক আকর্ষণের। ভাড়া করে মিছিলের লোক আনা এদের কাছে স্বাভাবিক ঘটনা।

এভাবেই চলে সাধারণ মানুষকে বোকা বানানোর যাবতীয় আয়োজন। আর এসব দারুণ উপাদানে ভরা ফানি কনটেন্ট ‘পার্টি অফিস’। দম ফাটানো হাসির গল্প লুফে নিতে দর্শকরা দেরি করেননি। প্রকাশের পর চারদিনের মধ্যেই ৩৩ লাখেরও বেশি দেখা হয়েছে খুলনার তরুণদের বানানো কনটেন্টটি।

ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি আর নীল কোট পরে শহরের রাজপথে নেতার ভঙ্গিতে হেঁটে আসছেন ফজল ভাই, সঙ্গে আছেন তাঁর অনুসারীরা। মুখে মুখে স্লোগান— ‘আমার দলে নেতা ভরা, কেউ দুর্নীতি করে না’। ঘোষণা দিচ্ছে নতুন এক রাজনৈতিক দলের আগমনের। ব্যবসায় একের পর এক ক্ষতির মুখ দেখে অবশেষে ফজল ভাই বুঝেছেন, সবচেয়ে লাভজনক ব্যবসা এখন রাজনীতি। তাই এবার নিজেই গড়ে তুলেছেন নিজস্ব রাজনৈতিক দল এবং নিজেই হয়েছেন দলের প্রেসিডেন্ট।

দল গঠনের গল্প, প্রতীক খোঁজা, প্রেসিডেন্ট হওয়ার লড়াই এবং রাজনৈতিক উচ্চাভিলাসের নানা ব্যঙ্গাত্মক উপস্থাপনায় ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ভিডিওর নির্মাতা রাকিব-জিসান জুটি মনে করেন, সাম্প্রতিক সময়ে সুস্থ ধারার বিনোদন প্রয়োজন। এ ধরনের কনটেন্ট মানুষকে যেমন আনন্দ দেয়, তেমনি সামাজিক পরিবর্তনেও ভূমিকা রাখবে। তাই তারা সামাজিক অসঙ্গতি দূর করতে মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্মাণ করছেন এমন কনটেন্ট যা একদিকে মানুষকে বিশুদ্ধ বিনোদন দেবে, অন্যদিকে সমাজের বিষাক্ত বাস্তবতাও চোখে আঙুল দিয়ে দেখাবে। প্রায় ২৫ মিনিটের এই কনটেন্টটি দেখে হাসতে হাসতে মন ভালো হয়ে যাবে যে কারও। মুলত হাস্যরসের মাধ্যমে দেশের রাজনীতির প্রকৃত চিত্র তুলে ধরায় ভিডিওটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভাইরালও হয়েছে দ্রুতভাবে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার