বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
বিনোদন

আইনি বিচ্ছেদে শ্রাবন্তী

নিঃশব্দে বিচ্ছেদ হয়ে গেল কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের।

৮ই এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিয়েছে। আর এটি প্রকাশ্যে এসেছে গতকালই। শ্রাবন্তী এ বিষয়ে বলেন, সবটাই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে। এখন থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে গিয়েছি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে গত সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও একধাপ এগিয়ে যান। কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আদালত ৮ই এপ্রিল তারিখ দিয়েছিল। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন।

আইনি বিচ্ছেদের পরেই রোশন তার সামাজিক মাধ্যমের ছবি বদলে দেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। রোশন বলেন, আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি। অভিনয়ের বিন্দুমাত্র ইচ্ছা নেই। জানা যায়, শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিকবার ডাক পেয়েছিলেন রোশন। কিন্তু তিনি সাড়া দেননি।

বিয়ে প্রসঙ্গে শ্রাবন্তী জানান, কোনো বিচ্ছেদই সুখের হয় না। তবে কোনো সম্পর্ক যদি বেদনায় পরিণত হয়, তবে তা থেকে বের হয়ে আসাই ভালো। আমি সেটাই করেছি। 

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার