শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
বিনোদন

হৃতিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ কঙ্গনার, মুখ খুললেন সুজান

২০১৪ সালে স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর হৃতিকের জীবনে এসেছিলেন কঙ্গনা রানাওয়াত।

শোনা যায়, সেসময় প্যারিসে হৃতিক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে সবকিছু চলছিল গোপনে। ‘কৃষ ৩’ ছবিতে একসঙ্গে কাজ করে তারা সুপারহিট হন। কিন্তু ছবির সাফল্য ম্লান হতেই সম্পর্কেও আসে ফাটল। তারপর শুরু হয় বিতর্ক। কখনও হৃতিক রোশনের বিরুদ্ধে ইমেল হ্যাক করার অভিযোগ, কখনও বা মানসিক ভাবে হেনস্তা করার অভিযোগকে প্রকাশ্যে আনেন কঙ্গনা।

তিনি অভিযোগ করেন, হৃতিক তাকে ভুল প্রেমের ফাদে ফেলেছেন। এমনকি হৃতিক তাকে আপত্তিকর ছবি পাঠাতেন ও এমন ছবি চাইতেন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে আইনি পদক্ষেপ নিয়েছিলেন অভিনেতা।

সম্প্রতি সেই ইস্যু নিয়ে ফের মুখ খুলেন নায়িকা। আর তারপরই, হৃতিকের সমর্থনে এগিয়ে আসেন তার প্রাক্তন স্ত্রী সুজান খান। সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে অভিনেতার একটি ছবি পোস্ট করে সুজান লেখেন, বিষয়টার মধ্যে এমন কোনও গভীরতা বা এমন কোনও অভিযোগও নেই যা এক জন ভাল মানুষকে খারাপ করতে পারে।

হৃতিক-সুজানের বিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। কখনও দুই সন্তানকে নিয়ে এক সঙ্গে ডিনার করতে গিয়েছেন, কখনও বা বিদেশে ছুটি কাটিয়েছেন এই প্রাক্তন দম্পতি। সব সময় হৃতিকের পাশেই ছিলেন তিনি।

আর এবার নেট দুনিয়ায় নিজের মতামত জানিয়ে যেন প্রমাণ করতে চাইলেন, কঙ্গনার অভিযোগ ভিত্তিহীন। তিনি যা বলছেন, তা সত্যি নয়। এতে হৃতিকের মতো ভাল মানুষের গায়ে কোনও আঁচ লাগতে পারে না। সুজান নিজের পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি ঠিকই। কিন্তু তিনি যে কঙ্গনার বিস্ফোরক মন্তব্যেরই উত্তর দিয়েছেন তা একবাক্যে মেনে নিচ্ছেন নেটিজেনরা।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার