শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
বিনোদন

‘তাদের সঙ্গে বারবার কাজ করতে চাই’

প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুনেরাহ বিনতে কামাল।

এবার ঈদের ‘দাগি’ সিনেমায় স্বল্প সময়ের চরিত্রেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় নিয়ে বেশ আলোচনা চলছে। আফরান নিশোর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা নিয়ে সুনেরাহ বলেন, আমি নতুন একজন অভিনেত্রী। ছবিতে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই আমার অনেক সিনিয়র। যখন আমি প্রথম প্রস্তাব পাই, এত সুন্দর গল্প নির্ভর একটা সিনেমা দেখে চরিত্রটি করতে রাজি হয়ে যাই। এই চরিত্র করতে চেয়েছি কারণ এটা আমি আগে কখনো করিনি। আমার মনে হয়েছে আর্টিস্ট হিসেবে আমি যত ভালো করতে পারি, সেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো।

এ ছাড়া, নিশো ভাইয়ার মতো একজন সহ-অভিনেতা পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি উনার সঙ্গে আগে কখনো কাজ করিনি। নতুন হিসেবে আমার অনেক বিষয়ই অজানা ছিল, সেসব ব্যাপারে উনি আমাকে বেশ সাপোর্ট দিয়েছেন। তিনি আরও বলেন, ভালো নির্মাতাদের বেশির ভাগই নিজেদের পরিচিতদের নিয়েই কাজ করেন।

শিহাব শাহীন যেমন ‘দাগি’র প্রস্তাব দিয়েছিলেন, আমি সেটা গ্রহণ করেছি। চরিত্রের স্ক্রিনটাইম নয়, গল্প ও নির্মাণের মানই আমার কাছে গুরুত্বপূর্ণ। হলিউডের বড় অভিনেতারাও এই নীতি মেনে চলেন। আর শিহাব ভাইয়া আমার মধ্য থেকে অভিনয়টা বের করে আনতে পেরেছেন। আমি উনাদের সঙ্গে বারবার কাজ করতে চাই।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার