বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ এমসি কলেজ ধর্ষণ মামলার রায় - মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
advertisement
বিনোদন

অভিনেত্রী শ্রাবন্তীর পিএস-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য মুখোপাধ্যায় একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, ১২ এপ্রিল অর্ঘ্যের বাড়িতে গেলে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।

ঘটনার আড়াই মাস পর, ২৭ জুন ভুক্তভোগী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার (১২ জুলাই) অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করে। পরে আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার দৈনন্দিন কাজের সময়সূচি দেখভালের দায়িত্বে রয়েছে। সেই সূত্রেই অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয়।

শ্রাবন্তী লিখেছেন, ‘এখন জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। বিষয়টি আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে কোনোভাবেই তার সঙ্গে কাজ করতে চাই না। বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও জানিয়েছি।’

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র দাবি করেছেন, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য মুখোপাধ্যায় দীর্ঘদিনের পরিচিত। তার ভাষ্য, ব্যক্তিগত সম্পর্কের জেরেই এ অভিযোগ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ

এমসি কলেজ ধর্ষণ মামলার রায় মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান

শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ