শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫ কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ কানাইঘাটে মসজিদ ও সম্পত্তির বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সুনামগঞ্জে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের অস্বীকার জগন্নাথপুরে সরকারি বোরো বীজ বিতরণে বিলম্ব, চড়া দামে কিনছেন কৃষকরা কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন ধর্মপাশা হাসপাতালে অক্সিজেনের হিসাব মেলে না বড়লেখায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
advertisement
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 


তিনি বলেছেন, শিক্ষার্থীদের শেখায় যে ঘাটতি ছিল, সেটা পরিলক্ষিত হয়েছে। আগামী দিনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

গতবারের চেয়ে পাসের হার আরও কমে যাওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রথমত এই কমে যাওয়াটা গ্রহণযোগ্য নয়। শিখনপদ্ধতিতে ঘাটতি রয়েছে। সবকিছু মিলিয়ে যে ঘাটতি রয়েছে সেটা পুনর্নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এটা তাঁদের দায়িত্ব।


প্রকাশিত ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ফলাফলে ত্রুটি আছে কি না তা পুনর্মূল্যায়নের পর বোঝা যাবে।

আগামী দিনে আরও স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান সঠিকভাবে যেন মূল্যায়িত হয়, কাউকে যেন অবমূল্যায়িত করা না হয়।

অনুষ্ঠানের ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

▐ এই সম্পর্কিত আরো

অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫

কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ

কানাইঘাটে মসজিদ ও সম্পত্তির বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের অস্বীকার

জগন্নাথপুরে সরকারি বোরো বীজ বিতরণে বিলম্ব, চড়া দামে কিনছেন কৃষকরা

কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন

ধর্মপাশা হাসপাতালে অক্সিজেনের হিসাব মেলে না

বড়লেখায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫