মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

রমেক হাসপাতালে আইসিইউতে ধনুষ্টঙ্কারের রোগী, সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদের

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগীর টিটেনাস বা ধনুষ্টঙ্কার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণ এড়াতে আইসিইউতে থাকা ছয় রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। লাইফ সাপোর্টে থাকায় তিন রোগী এখনো আইসিইউতে রয়েছে।

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেক হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল। গত কয়েক দিন ধরে আইসিইউয়ের ৯টি বেডে রোগী ভর্তি রয়েছে। আজ সোমবার দুপুরে আইসিইউতে থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার মহুবার রহমানের (৫৫) শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর তাঁকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়। সংক্রমণ ঝুঁকি বিবেচনায় রেখে পুরো আইসিইউয়ের রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়। মহুবার রহমানকে চার দিন আগে আইসিইউতে নেওয়া হয়।

আইসিইউয়ের লাইফ সাপোর্ট থাকা লালমনিরহাটের বদরুদ্দোজা বিশালের (২১) মা বিলকিস বেগম বলেন, ‘দুপুর থেকে আইসিইউতে থাকা রোগীদের অন্যখানে নিয়েছে। আমার ছেলেসহ লাইফ সাপোর্টে এখন তিনজন ভেতরে আছে।’

রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আজ দুপুরে একজন রোগীর শরীরের টিটেনাস শনাক্তের আশঙ্কা করা হচ্ছে। আমরা ওই রোগীকে হাসপাতালের আইসোলেশনে স্থানান্তর করেছি। সংক্রমণ এড়াতে অন্য রোগীদের স্থানান্তর করা হয়েছে। তিনজন রোগী এখনো লাইফ সাপোর্টে রয়েছে। যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, আইসিইউ সেন্টারটি জীবনমুক্ত করা হবে। এতে এক দিন সময় লাগবে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি