রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী ‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ মদিনা মার্কেটের ঘটনা - তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা
advertisement
সারাদেশ

ধর্ষণ মামলার আসামির আইনজীবী ও ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৬

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন আইনজীবীসহ ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় জিআর আমলি আদালতে আসামি সবুজের পক্ষের আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। পরে ধর্ষণ মামলার আসামি সবুজের পক্ষে জামিন আবেদন করায় আদালতের বাইরে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্ররা প্রতিবাদ জানান। এ সময় আদালতচত্বরে শিক্ষার্থীদের হামলায় প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আইনজীবীদের সহকারী ও বিক্ষুব্ধ জনতা।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের জানান, আদালতে ন্যায়বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে। আইনজীবীর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাত্র নেতারা বলেন, একটি ধর্ষণ মামলার আসামির পক্ষে দাঁড়ানো মানে ভুক্তভোগীর প্রতি অবিচার করা। আমরা এর প্রতিবাদ করতেই আদালতে এসেছিলাম।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের জানান, আদালতচত্বরে আইনজীবীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সম্পর্কিত আরো

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১

মদিনা মার্কেটের ঘটনা তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত

সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা