রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সারাদেশ

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় উদ্ধার হলো ৫ লাশ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আশুলিয়ার ডেন্ডাবর, জামগড়া, খেজুরবাগান এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা স্বামী-স্ত্রী ও পেশায় পোশাক শ্রমিক। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ফজলু মিয়ার মেয়ে ফারজানা বেগম, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মৃত লালমিয়ার ছেলে হৃদয় ও আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেড কারখানার শ্রমিক মোস্তফা।

আশুলিয়া থানার পুলিশ জানায়, সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়ার কাঁঠালবাগান এলাকার সুবেদার (অব.) মকবুলে বাড়ি থেকে ফারজানা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আফাজ উদ্দিনের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী শাওন ও তার স্ত্রী হাফিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার শাহ-আলমের বাড়ি থেকে হৃদয় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্ত্রীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। এদিকে দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভিতরে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় মোস্তফা নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর মোস্তফার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে এমন সন্দেহে করেছেন কারখানার শ্রমিকেরা। তারা কারখানায় বিক্ষোভ করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী কালবেলাকে বলেন, সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন