রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইতিহাস গড়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড বরিশালে ১১ দলীয় সমাবেশ - শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকুন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি সিলেটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অভিষেক অনুষ্ঠিত চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আলমগীর-আলাউদ্দিন মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য হয়েছেন বিশ্বনাথের নেওয়ার আলী
advertisement
সারাদেশ

মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ সেই সুবাকে পাওয়া গেল নওগাঁ

রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ হওয়া কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে উদ্ধার করে। এ সময় এক তরুণকে আটক করেছে তারা।

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে।

ওই তরুণকে গ্রেফতার করা হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, যদি ভুক্তভোগী মেয়েটির পরিবার মামলা করে, তবে আটক তরুণকে গ্রেফতার দেখানো হবে।

তিনি বলেন, ওই কিশোরীর পরিবার রওনা হয়েছে। এরপর হস্তান্তর করা হবে সুবাকে।

এদিকে, উদ্ধারের পর এক ভিডিও বার্তায় সুবা বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।’

এর আগে সুবার পরিবার দাবি করে, মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে হয়েছে সে। ফুসফুস ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছে সুবা।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মোহাম্মদপুরে হারিয়ে যাওয়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কয়ারের সামনে সুবাকে শেষ দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরও একজন ছিলেন। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

এদিকে, সুবার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ইমরান রাজিব। সোমবার সন্ধ্যায় আদাবর থানায় তিনি জিডি করেন। 

এই সম্পর্কিত আরো

ইতিহাস গড়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

বরিশালে ১১ দলীয় সমাবেশ শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকুন

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

সিলেটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অভিষেক অনুষ্ঠিত

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল

চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আলমগীর-আলাউদ্দিন

মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য হয়েছেন বিশ্বনাথের নেওয়ার আলী