রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সারাদেশ

মেলা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ বন্ধুর

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আবদুর রহমানের ছেলে আল হোসেন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসেনের যমজ ভাই আল হাসান জানান, তাঁরা ৯ বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন। মেলা শেষে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় তাঁদের মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজন মারা যান।

আল হাসান আরও বলেন, ‘আমরা সান্তাহারের পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি, সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।’

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তাঁরা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী একটি বাস ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন