মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে সিলেটে গ্রেপ্তার ৩০, মাদক ও চোরাই পণ্য উদ্ধার সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮ ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ গোলাপগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, কোম্পানীগঞ্জ থেকে যুবক গ্রেপ্তার পর্তুগালে দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে: ভারতীয় সহকারী হাইকমিশনার সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে FIVDB-RAISE প্রকল্পের সভা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

তিতুমীর কলেজে সাংবাদিক হেনস্তায় সংবাদ সম্মেলন

ছাত্রদল পরিচয়ে নারী সাংবাদিকসহ তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় সতিকসাসের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সতিকসাসের সভাপতি সাহেদুজ্জামান সাকিব বলেন, কার্যালয়ে ঢুকে নারীসহ সাংবাদিক সমিতির সদস্যদের হেনস্তার ঘটনায় আজকে আমাদের মানববন্ধন করার কথা ছিল। তবে এরইমধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ প্রশাসন তদন্ত কমিটি গঠন করায় মানববন্ধন আপাতত স্থগিত করা হয়েছে। তবে, এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।


কার্যালয়ে এসে সাংবাদিকদের হেনস্তার ঘটনা সত্য সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, কোনো সংবাদের বিষয়ে কারো আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবাদলিপি দেওয়া যেতে পারে। কিন্তু দলবল নিয়ে সাংবাদিকদের জিম্মি করে জবাবদিহি চাওয়া ও জোরপূর্বক ভিডিও ডিলিট করানো গণমাধ্যমের গলা টিপে ধরার শামিল।

এসময় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সুশৃঙ্খল থাকতে ও সঠিক তথ্য পরিবেশনে ক্যাম্পাস রিপোর্টারদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’-এর কার্যক্রমে ছাত্রদল পন্থীর হট্টগোলের ভিডিও সতিকসাসের পেইজে প্রকাশ করায় সতিকসাসের কার্যালয়ে হট্টগোল ও নারী হেনস্তার ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকর্মী। পরে গতকাল (১৮ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ অভিযুক্ত দুজনকে কারণ দর্শানোর নোটিশ ও ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একইসঙ্গে তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ

এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে সিলেটে গ্রেপ্তার ৩০, মাদক ও চোরাই পণ্য উদ্ধার

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ

গোলাপগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, কোম্পানীগঞ্জ থেকে যুবক গ্রেপ্তার

পর্তুগালে দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে: ভারতীয় সহকারী হাইকমিশনার

সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে FIVDB-RAISE প্রকল্পের সভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী