সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
অর্থ-বাণিজ্য

শাটডাউন প্রত্যাহার, বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার (৩০ জুন) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম।

দুই দিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। চার হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছেন। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও পণ্য ডেলিভারি দিতে।

আমদানি-রপ্তানি চালু ও বন্দর থেকে পণ্য খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, মার্চ টু এনবিআর কর্মসূচিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ২৮ জুন ও ২৯ জুন  দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি ও পণ্য খালাস শুরু হয়েছে। দুই দিন পণ্য খালাস বন্ধ থাকায় উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় ২ হাজার পণ্যবাহী ট্রাক। ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ওপারে। 

দুই দিন পণ্য খালাস ও আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এ বন্দর থেকে ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন   কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় সোমবার সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়ন ও পণ্য ডেলিভারি শুরু হয়েছে। রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করা জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক