বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ২য় স্ত্রীকে গলায় উর্না পেছিয়ে হত্যা, থানায় স্বামী আত্মসমর্পন

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের সম্পর্কের সন্দেহে কথা কাটাকাটি করার পর গলায় উর্না পেছিয়ে দ্বিতীয় স্ত্রী কে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘাতক স্বামী থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। ১২ জানুয়ারি রোববার সকাল ১০ টায় আলেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স (৬২) নিজ বাড়িতে প্রথম স্ত্রী নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সাথে ২০২৩ সনে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জের ধরে আজাদ মিয়া মনোয়ারা বেগম(৩০)কে দ্বিতীয় বিয়ে করে। মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতে থাকতো। 

সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সাথে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে উঠে। পরে আলেপুর দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়ে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদ বক্স ঘরের মধ্যে উর্না দিয়ে গলা পেঁছিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যা করে। হত্যা করার পর সে নিজে থানায় এসে আত্মসমর্পন করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামী আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে। মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এই সম্পর্কিত আরো

দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ

অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল