রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হোসেন বখত চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনূর আলী, আকবর আলী, নাদির আহমেদ, রেজাউল হক প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়াই-সংগ্রাম করেছেন। বর্তমান সময়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে।

এ সময় বক্তারা দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর