বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
advertisement
সিলেট বিভাগ

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ছাতক রওশন কমপ্লেক্সে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি ও সামছুর রহমান বাবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও শহিদুর রহমান সোহেল এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ফয়জুর রহমান ও মতিউর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান এবং দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মামনুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মাহিব প্রমুখ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও তানিমুল ইসলাম, গোবিন্দগঞ্জ-ছৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, ইব্রাহিম আলী রাসেল ও ইব্রাহিম আলী।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব, মজনু মিয়া, রাজু আহমদ চাঁদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহসভাপতি মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমদাদুর রহমান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সাদ এবং ছাত্রদল নেতা শাওন আহমদ, গোলাম দস্তগীর জীবন, সাহেদ ইয়াসিন, লাভলু তালুকদার ও রুম্মান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপি নেতা জিলু মিয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী।

এই সম্পর্কিত আরো

দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ

অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল