সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা

দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশিক্ষণ, বীমা দাবীর চেক প্রদান, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৪  আগস্ট) সকালে কোম্পানীর মৌলভীবাজার এরিয়ার শ্রীমঙ্গল জোনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন।


অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং অফিসার মো: আন্নাছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পিএলসি মো: আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ইসলামী তাকাফুল, প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট, কো অর্ডিনেটর জি.এম হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ১,২ ও মৌলভীবাজার এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মফিজুল ইসলাম।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যথাসময়ে গ্রাহকদের দাবি পরিশোধ করেন। তাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।


এ ছাড়াও প্রশিক্ষণ, বীমা দাবীর চেক প্রদান, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় বিভিন্ন অঞ্চল থেকে বীমা কোম্পানিটির ৮ শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেছেন।


অনুষ্ঠানের বক্তারা বলেন, গ্রাহক সেবা আর আন্তরিকতার কারণে দেশের প্রথম শ্রেণির বীমা কোম্পানিতে পরিণত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির কর্ম সাফল্যের জন্য চলতি বছরে চারটি অ্যাওয়ার্ড পেয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা। 

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি