সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে নৌকা ডুবি: বৃদ্ধের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ নুসরাত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধ সামসুদ্দিনের মরদেহ উদ্ধার হয়েছে । তবে এখনো সন্ধান পাওয়া যায়নি ৭ বছরের শিশু নুসরাতের।

নিখোঁজ শিশু নুসরাতের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশ।

রবিবার বেলা ১১ টার দিকে সামছুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ারসার্ভিস।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকা ডুবির শিকার হন উপজেলার কেশবপুর কান্দাপাড়া গ্রামের একই পরিবারের ৭ জন।

শনিবার নৌকাডুবির পর স্থানীয়দের সহযোগীতায় ৫ জনকে উদ্ধার করা হলেও পানিতে ডু্বে নিখোঁজ হন বৃদ্ধ সামসুদ্দিন ও নসুরতান নামের ৭ বছরের এক শিশু।

নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে। নিখোঁজ শিশুটির সন্ধ্যানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি