মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

ঝমকালো আয়োজনে বিয়ানীবাজার প্রেসক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

ঝমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার উপজেলার জলঢুপ ইনডোর মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। টানটান উত্তেজনা ও প্রাণবন্ত খেলায় ভরা প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রেসক্লাবের সাবেক সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের দল।

পরে এক আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি আহমদে ফয়সালের সভাপতিত্বে এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম সাজুর সঞ্চালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী, আনিফ জুয়েলার্সের স্বত্তাধিকারী আনিফুজ্জামান, হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি আলী এমরান সুমন, রাজনীতিক ও সমাজসেবী বিবেকানন্দ দাস বিবেক সহ আরো অনেকে।

অতিথিরা তাঁদের বক্তব্যে খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি সাহেদ আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক তাজবীর আহমদ ছাইম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এহসান খোকন, কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরীসহ সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?