মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায়, গ্রেফতার ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহতের ঘটনায় দুপক্ষের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন নিহত আব্দুল মতিনের ছেলে জাকারিয়া (২৩) ও নিহত আকবর আলীর ছোট ভাই জাবের আহমদ (২২)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, শুক্রবার দোয়ারাবাজারে ফুটবল খেলায় গোল নিয়ে বাগ্বিতণ্ডার জেরে খেলা শেষে দুপক্ষের সংঘর্ষে দুপক্ষের দুই অভিভাবক নিহত হন। প্রথম দফা সংঘর্ষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের হাতে নিহত হন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও নিবাসী বীরাঙ্গনা মরহুমা কাঁকন বিবির জামাতা ডার মেয়ে সখিনা বিবির স্বামী আব্দুল মতিন (৪৬)। 

অপরদিকে দ্বিতীয় দফা সংঘর্ষে রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের বেদড়ক মারপিটের পর দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর নিহত হন আকবর আলী (৩৮)। তিনি স্থানীয় লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ১০জন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?