রবিবার, ৩১ মে ২০২৬
রবিবার, ৩১ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মরুভূমিতে চীনের অস্ত্রভান্ডার, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ বন্ধ ক্রাশার মিল চালুর ব্যপারে বৈদ্যুতিক সংযোগ শীঘ্রই ব্যবস্হার নির্দেশ: মন্ত্রী আরিফুল হক সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: প্রধানমন্ত্রী ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাইযোদ্ধাকে রাষ্ট্রপতি ‘চুপ্পুর ছেলের’ হুমকি সোমবার খুলছে অফিস, ছুটির বাইরে ছিলেন যারা
advertisement
সিলেট বিভাগ

ইসলামি সংগীতে অনন্য মুজাহিদ বুলবুল

ইসলামি গজল-গানে শ্রোতাদের মন জয় করেছেন প্রখ্যাত শিল্পি মুজাহিদ বুলবুল। ইসলামি ভাবধারার গানে তার কৃতিত্ব এখন মানুষের মুখে মুখে। তার স্টেজ প্রোগ্রামগুলোতে এখন উপচে পড়ে শ্রোতাদের ভিড়। প্রায় দুই দশকের উপরে লাগাতার পারফর্ম করে যাচ্ছেন তিনি। শীত মৌসুম এলেই দেশের আনাচে কানাচে ইসলামি গজলের অনুষ্ঠানে প্রধান শিল্পি হিসাবে সঙ্গীত পরিবেশন করছেন তিনি। 

মুজাহিদ বুলবুল বর্তমান সময়ের একজন শক্তিমান কবিও। ‘পাখি ও হাওরের প্রেম’, কিংবা লাল ‘পাহাড়ের নীল কবিতা’, নামে তাঁর বিখ্যাত দুটি কবিতার বই রয়েছে। ইসলামি গানের ক্ষেত্রেও  আধুনিক সুরারোপ তাকে বিশিষ্টতা দান করেছে। গানের লিরিক, ছন্দ, তাল, লয়ে তাঁর রয়েছে নিবিড় পরিচর্যা। এছাড়া ইসলামি সঙ্গীতচর্চাকে উৎসাহিত করতে তিনি ‘রিসালাহ’ নামের একটি শিল্পীগোষ্ঠী গড়ে তুলেছেন। তাঁর তত্ত্বাবধানে দেশের অনেক শিশু কিশোররা সংগীত সংগীত চর্চায় রত আছেন।  
 
ছোটবেলা থেকেই গজলের প্রতি টান ছিল এ শিল্পির। মনের মতো লিরিক পেলেই সুরারোপ করার চেষ্টা করতেন। পরবর্তীতে কঠোর সাধনা ও রেওয়াজ তাঁকে এখন দেশের শীর্ষস্থানীয় ইসলামি সংগীত শিল্পি হিসাবে খ্যাতি এনে দিয়েছে। বাবা মাওলানা আব্দুস সোবহান জিহাদি একজন ইসলামি বক্তা। পরিবার ও বন্ধুবান্ধবের উৎসাহ উদ্দীপনায় শুরুতে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গজল পরিবেশন করতেন। সেই কৈশোরকালেই ২৬টির মতো ইসলামি সংগীতের ক্যাসেট অ্যালবাম বেরোয়। ধীরে ধীরে পরিণত হওয়া এই শিল্পী এখন ইসলামি সঙ্গীত ভূবনের এক আলোকিত তারকা। বলা যায়, বাংলাদেশে এককভাবে ইসলামি সঙ্গীতের স্টেজ প্রোগ্রাম তাঁর মাধ্যমেই ব্যাপকতা লাভ করে। এছাড়া ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই শিল্পি ইংল্যান্ডে অবস্থানকালে চ্যানেল আই ইউরোপে তাঁর উপস্থাপনা ও পরিচালনায় ইসলামী সংগীতের ফনোলাইভ অনুষ্ঠান ‘মাদিনার সুর’ অনুষ্ঠান পরিচালনা করেন। এর সুবাধে ইউরোপের মুসলিম কমিউনিটিতে তাঁর সংগীতের আবেদনও ব্যাপক।

১৯৮৪ সালের ১লা জানুয়ারি মৌলভীবাজার জেলা সদরের সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন মুজাহিদ বুলবুল। তার পারিবারিক নাম মো. মুজাহিদুল ইসলাম বুলবুল। কিশোর বয়সেই পত্র-পত্রিকা সাহিত্যের প্রতি তাঁর অন্যরকম টান ছিল। কিছুদিন সাংবাদিকতাও করেছেন। তারপর নিয়মিত ছড়া, কবিতা ও সনেট লিখে দেশের সাহিত্যমোদিদের কাছে ব্যাপক পরিচিত ও সমাদৃত হন। ১৯৯৮ সালে বের হয় তার প্রথম গজলের অ্যালবাম কামলিওয়ালা। এরপর ধারাবাহিকভাবে বেরোয়- চলো জিহাদ রণে, জাগো হে মুসলমান, ফরিয়াদ, আর্তনাদ, মুক্তির দিশারী, গুলশান, প্রহরী, অসহায় বনি আদমের অশ্রু ঝরে’ অ্যালবামগুলি। শুরুতে এগুলোই তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। বর্তমানে ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে মুজাহিদ বুলবুলের শত শত হামদ, নাত, মরমী ও জাগরণী সংগীত ইউটিউব, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ফেইসবুকে ছড়িয়ে ছিটিয়ে আছে।

এই সম্পর্কিত আরো

মরুভূমিতে চীনের অস্ত্রভান্ডার, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ

বন্ধ ক্রাশার মিল চালুর ব্যপারে বৈদ্যুতিক সংযোগ শীঘ্রই ব্যবস্হার নির্দেশ: মন্ত্রী আরিফুল হক

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল

মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: প্রধানমন্ত্রী

ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাইযোদ্ধাকে রাষ্ট্রপতি ‘চুপ্পুর ছেলের’ হুমকি

সোমবার খুলছে অফিস, ছুটির বাইরে ছিলেন যারা